Website powered by

Human behavior

Acrylic color on canvas.
22/24.
ফরাসি লেখক ভলতেয়ার বলেছিলেন,"কমনসেন্স খুব কমন নয়।" আর বর্তমানে এই কথা দাঁড়িয়েছে এমন যে 'কমনসেন্স' এমন একটি জিনিস যা 'কমন' মানুষের মাঝেই আজ 'আনকমন'। উপরের ছবিটি যেন এরই মূর্তরূপ। সত্যি বলতে, নিষেধ অমান্যের আদিম ঔদ্ধত্য যেন মানুষের মজ্জাগত স্বভাব। সে ময়লা ফেলার নোটিশ থেকে শুরু করে পাশের জন মুঠোফোনে কি বলছে তাতে আড়িপাতা পর্যন্ত যা-ই হোক না কেনো! ব্যক্তি আমি কি এর ঊর্ধ্বে? নাহ, দৃঢ় কণ্ঠে সাফাই তো গাইতে পারার উপায় দেখি না। তাতে ক্ষতি টা হচ্ছে কার, কলুষিত হচ্ছে কে? এই সমাজটাই তো। আর সমাজের অসুখ হলে আমরা ভালো থাকার স্বপ্ন দেখাটা কি খুব সমীচীন? তাই, ব্যক্তি আচরণকে শুধরে ফেলে ভূমিকা রাখি সমাজের সামষ্টিক উন্নয়নে- চলুন না, নতুন ঊষালগ্নে এই হোক আমাদের প্রত্যয়।