Website powered by

Complex City.

Complex City.
Acrylic color on canvas
20/24
.
.
.
শহরটার এই গোলোকধাঁধাঁয় অবাক হল মন....।
বহু পুরানো বাংলা সিনেমার এক গানের কলি৷ তবে কথাটা বড় সত্যি৷ গ্রাম থেকে প্রথম শহরে আসা কোন মানুষ যখন যান্ত্রিক কোলাহলের চাপে পড়ে হাঁসফাঁস করতে থাকে তখন তার মাথায় কেবল এই লাইনগুলোই ঘুরতে থাকে। আর ছবির তারের জঞ্জালগুলো যেনো এরই প্রতিরুপ। স্বার্থ আর স্বার্থের চুলচেরা বিশ্লেষণে জীবন মূহুর্তগুলো কেবলই মলীন হয়ে রয় এই শহরে, হয়ত কখনোই দেখা মেলে না স্বপ্নের। এখানে মেশিনের শব্দ অহরহ। এখানে ক্লান্তির ছায়া প্রতিনিয়ত। এখানে লোকচক্ষুর অন্তরাল বলতে কিছু নেই। এই শহরে ভালবাসা নেই। নেশা লাগানো লাল আলোর সানগ্লাসে এই শহর আমাদের দেখে, আমরাও দেখি এক অদ্ভুত চোখে।
সময় পার হয়, মেঘের পালকে মাঝেমধ্যে ডানা ঝাপটায় কিছু স্মৃতি। ইট, কাঠ আর পাথরের হয়ে এই শহর- এই রাজপথ রয়ে যায়, ভাস্করের ন্যায়।